ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ধারাবাহিক পতনে বড় ধসের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজও (২৪ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনের কারণে সূচক প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। একইসঙ্গে টাকার অঙ্কে লেনদেন কমেছে প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। এরপরও নিয়ন্ত্রক সংস্থা নীরব ভূমিকা পালন করছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে।
একইসঙ্গে বাজারের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে বাজার বড় ধসের কবলে পড়বে। ইতিমধ্যে বর্তমান কমিশনের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা চলে গেছে।
দিন যতই যাচ্ছে, নতুন কমিশনের ব্যর্থতার বোঝা ততই ভারি হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যেভাবে স্থিতিশীল হচ্ছিল, তা এই কমিশনের আমলে থমকে গেছে। অথচ বিনিয়োগকারীদের স্বার্থে এবং বাজার উন্নয়নে নতুন কমিশনকে গঠন করেছিল সরকার। কিন্তু এই কমিশন বিনিয়োগকারীদের প্রত্যাশা হতাশায় পরিণত করেছে।
বাজার সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় বাজারের পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বিনিয়োগকারীদের আন্দোলন তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক পতনে কমিশনের নীরবতা বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। কমিশনের উচিত দ্রুত বাজার মনিটরিং জোরদার করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া। অন্যথায় বাজারের স্থিতিশীলতা ফেরানো কঠিন হয়ে পড়বে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৩.৫৬ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৫ জুন ছিল প্রায় ৫ হাজার ৬৫৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৩.৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৮৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪টির দর বেড়েছে, ৩৫৫টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৭ এপ্রিল লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ১ লাখ টাকা। গতকাল দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১০৯ কোটি ১৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১টির, কমেছে ১৫৯টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৫.৯৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭৪.০৯ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন