ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিআরআর অ্যান্ড রেসপন্স বিভাগে টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: টেকনিক্যাল অফিসার
বিভাগ: ডিআরআর অ্যান্ড রেসপন্স
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং), পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি এমএস অফিস, ওয়েবসাইট, আউটলুক এবং লোটাস নোটস সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, সাপ্তাহিক দুই দিন ছুটি, মেডিকেল অ্যালাউন্স এবং বছরে একটি উৎসব বোনাস পাবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরাঅনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ: ৩০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)