ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

২০২৬ আগস্ট ৩০ ১৬:৩০:৩৬

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে ২০২৭বি ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষার প্রার্থীরাও এতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

পদের নাম অফিসার ক্যাডেট। পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে ‘এ’ গ্রেড এবং তিনটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই আইএসএসবিতে যাওয়ার সুযোগ রয়েছে।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫০ কেজি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটার (৫ ফুট ১ ইঞ্চি) এবং ওজন ৪৬ কেজি হতে হবে।

বয়সসীমা

১ জুলাই ২০২৭ তারিখে বয়স ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

বৈবাহিক অবস্থা

প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

অযোগ্যতা

সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে আবেদন করা যাবে না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীরাও অযোগ্য বিবেচিত হবেন। তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে এবং যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলেও আবেদন করা যাবে না।

আবেদনের নিয়ম

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাঁ পাশে APPLY NOW-এ ক্লিক করে আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে।

আবেদন ফি ১ হাজার টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। আবেদন করা যাবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

বিস্তারিত: https://www.joinnavy.navy.mil.bd/

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত