ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার বিকেল ৪টায় সেন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম ও কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ার।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় সেন্টারটি স্থাপন করা হয়েছে।
মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সেন্টারটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহারের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও এ ধরনের ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট