ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনায় শিগগিরই ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যেতে পারে। ভারতের দিল্লিতে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব “সুসংবাদ” শুনতে পারে।
তিনি আরও জানান, প্রস্তাবিত এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের সমাধান আসতে পারে এবং এটি এমন একটি প্রক্রিয়ার সূচনা করবে, যার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো।
রুবিও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সেটিই এই চুক্তির মূল উদ্দেশ্য। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে উল্লেখ করে বলেন, সেখানে কোনো ধরনের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় ৫৩ মিনিটের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, চূড়ান্ত ঘোষণার আগে এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প পৃথকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন এবং বলেন, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। তবে ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করে জানায়, প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটি শুধু যুদ্ধ-পূর্ব পরিস্থিতির মতো জাহাজ চলাচলের পরিমাণ পুনরুদ্ধারে সম্মত হয়েছে, তবে পূর্ণ স্বাধীন চলাচলের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের মন্তব্যকে অপপ্রচার বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ