ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হজের নিয়ম লঙ্ঘন: সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের আইনকানুন ও নির্ধারিত নিয়ম অমান্য করার অপরাধে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী। যথাযথ পারমিট বা অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা এবং হজের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি পথ ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে ঢোকার সময় পাঁচজন তুর্কি নাগরিককে হাতেনাতে ধরা হয়। তল্লাশির সময় তাদের কাছে হজের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটক করার পর পরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমকে পুঁজি করে হজের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে দ্বিতীয় অভিযানে চারজন প্রবাসীকে গ্রেফতার করে মক্কার নিরাপত্তা টহল দল। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিক রয়েছেন। তারা মূলত ভুয়া বিজ্ঞাপনের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে হজের জাল কার্ড, জাল নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্তদের ইতোমধ্যে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
অন্য একটি অভিযানে, বৈধ কোনো কাগজপত্র ছাড়াই তিন আফগান নাগরিককে অবৈধ উপায়ে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টাকালে এক সৌদি নাগরিককে আটক করে নিরাপত্তা বাহিনী। ওই প্রবাসীদের পাশাপাশি তাদের সহায়তাকারী স্থানীয় নাগরিককেও আইনের আওতায় আনা হয়েছে।
এই ঘটনার পর সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ স্থানীয় নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় সতর্কবার্তা দিয়েছে। আল্লাহর মেহমানদের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়ম ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি প্রশাসন একটি জরুরি নম্বরও চালু করেছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা নিয়ম লঙ্ঘনের ঘটনা দেখলে অবিলম্বে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ