ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারাদেশের ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) ও আগের বকেয়া কর আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নাগরিকদের জমি নিরাপদ রাখতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধে উৎসাহ দিচ্ছে সরকার।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন আর খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে। এ জন্য সরকার চালু করেছে ডিজিটাল ভূমি সেবা প্ল্যাটফর্ম। নাগরিকরা এখন land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে কর পরিশোধ করতে পারবেন।
মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন দ্রুত সেবা পাচ্ছেন, তেমনি কমছে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।
ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নাগরিকদের প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য যুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ দেখা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইন অনুযায়ী বকেয়ার ওপর অতিরিক্ত সুদ আরোপ হতে পারে। তাই আইনি জটিলতা এড়াতে এবং জমির কাগজপত্র হালনাগাদ রাখতে ৩০ জুনের আগেই কর পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর ৩০ জুন সরকারি অর্থবছর শেষ হয়। এ কারণে অর্থবছর শেষ হওয়ার আগেই ভূমি উন্নয়ন কর পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইন সেবা চালুর ফলে সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই কমছে। পাশাপাশি ভূমি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়ছে।
সরকার আশা করছে, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হলে নাগরিকরা আরও সহজে ভূমি সংক্রান্ত সেবা পাবেন এবং ভূমি কর আদায় ব্যবস্থাও হবে আধুনিক ও দুর্নীতিমুক্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল