ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শরীরচর্চা শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের সরকারি ও বেসরকারি কলেজের শরীরচর্চা (শারীরিক শিক্ষা) শিক্ষক-শিক্ষিকাদের জন্য তিন দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী শিক্ষকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মাউশির শারীরিক শিক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মাউশির শারীরিক শিক্ষা শাখার তত্ত্বাবধানে আগামী ৯ জুন থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। তিনটি ব্যাচে মোট ১০৫ জন শিক্ষক এতে অংশগ্রহণের সুযোগ পাবেন, যেখানে প্রতি ব্যাচে ৩৫ জন করে শিক্ষক থাকবেন। প্রথম ব্যাচ ৯ থেকে ১১ জুন, দ্বিতীয় ব্যাচ ১৩ থেকে ১৫ জুন ঢাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজে এবং তৃতীয় ব্যাচ ১৬ থেকে ১৮ জুন ময়মনসিংহের সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বি.পি.এড) ডিগ্রি, সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের চাকরিকাল, এমপিওভুক্তি এবং বয়স সর্বোচ্চ ৫০ বছর। বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ছোট সন্তান রয়েছে এমন নারী শিক্ষিকাদের এই কোর্সে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী শিক্ষকদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আগামী ৩ জুন ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
শেষে জানানো হয়েছে, মনোনীত শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছাড়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী (কেডস ও ট্রাউজার) সঙ্গে আনতে হবে। অংশগ্রহণকারীদের টিএ/ডিএ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান বহন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)