ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবি নির্বাচন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে আলোচনা এখন তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে যাচ্ছেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। নির্বাচন প্রসঙ্গে বৃহস্পতিবার (আজ) গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
তামিম ইকবাল বলেন, ভোটারদের কাছে গিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তার ভাষায়, ভোটারদের বোঝাতে হবে তিনি কী করতে চান এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার ভাবনা কী।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে কিছুটা সুবিধা থাকলেও সেটি ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তাই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজের পরিকল্পনা তুলে ধরাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে নিজের ভূমিকা নিয়ে তামিম জানান, তিনি পুরোপুরি নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এবং বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে। তিনি কোনো চিঠি সই করছেন না বা কাউন্সিলরশিপ রিটার্নও করছেন না বলেও উল্লেখ করেন।
সবশেষে তামিম ইকবাল আশা প্রকাশ করেন, একটি উন্মুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সবাই অংশ নেবে এবং স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?