ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ওপরে উঠে চমক দেখালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টানা জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) পয়েন্ট টেবিলে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ। মিরপুরের পর সিলেট টেস্টেও পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। এই ঐতিহাসিক সাফল্যে ভারতকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে টাইগাররা।
ভারতকে ছয় নম্বরে ঠেলে বাংলাদেশের এই উত্থান এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। সিলেট টেস্টে জয়ের পর বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩, যেখানে ভারতের অবস্থান ৪৮.১৫ শতাংশ নিয়ে ছয়ে নেমে গেছে। ফলে বাংলাদেশ উঠে এসেছে টেবিলের পঞ্চম স্থানে।
পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান নিয়ে আলোচনায় অস্ট্রেলিয়া রয়েছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ। এরপরই বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে।
অন্যদিকে বাংলাদেশের নিচে রয়েছে ভারত ছয়ে, ইংল্যান্ড সাত নম্বরে, পাকিস্তান আটে এবং তালিকার একেবারে নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
৪ ম্যাচে ২ জয়, ১ হার ও ১ ড্র এই পরিসংখ্যানই চলতি চক্রে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই পারফরম্যান্স টাইগারদের অবস্থানকে আরও মজবুত করেছে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন সিরিজগুলোই এখন বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। বিদেশের কঠিন কন্ডিশনে এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ফাইনালের দৌড়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে টাইগাররা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)