ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ চলছে।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার শীবগঞ্জ এলাকার সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে দেশ এখন বেরিয়ে এসেছে। বর্তমানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও নিজেদের মতামত প্রকাশ করতে পারছে, যার পেছনে বিএনপি সরকারের নেতৃত্ব এবং তারেক রহমানের ভূমিকা রয়েছে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এ এলাকায় বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটেই আজ তারা দায়িত্বে এসেছেন। তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই তাদের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী সতর্ক করে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। অতীতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের নানা দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে তিনি দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। পরিকল্পিত ও স্থায়ীভাবে বিমানবন্দর চালু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা