ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
রক্তের সঙ্গে বেইমানির অভিযোগ তুললেন মাসুমা হাদি
নিজস্ব প্রতিবেদক: শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তীব্র মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, শহীদের রক্তের প্রতি অবিচার করা হচ্ছে এবং বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান নিয়েও জনগণ সতর্ক রয়েছে।
রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডের টাউন হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
ভারতের সংখ্যালঘু মুসলিম নিধন, সীমান্ত হত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ‘বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের’ ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাসুমা হাদি বলেন, বর্তমান সরকার শহীদ ওসমান হাদির রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, কিন্তু এই রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে ভবিষ্যৎ রাজনৈতিক সরকার যদি বিদেশনির্ভর নীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তবে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হলে তা দেশের জন্য পরাজয়ের শামিল হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও নানা টালবাহানা চলছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, শহীদের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত না করে বিভিন্ন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
সমাবেশে তিনি বলেন, ওসমান হাদি কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, তিনি পুরো দেশের প্রতীক। তার হত্যার বিচার নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে মাসুমা হাদি বলেন, তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দেওয়া হয়েছে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাবেশস্থল ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ