ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘চলচ্চিত্র খাতকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টায় সরকার চলচ্চিত্র ও সৃজনশীল খাতকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।
শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প একটি শক্তিশালী ‘সফট পাওয়ার’, যা একটি জাতির সংস্কৃতি ও সভ্যতাকে বিশ্বপরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শক্তিকে আরও সমৃদ্ধ করতে শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পের প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে চায়। বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় ছাড়া মানসম্পন্ন সৃজনশীল কাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
চলচ্চিত্র খাতের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অতীতে এসব বোর্ড গঠন নিয়ে বিতর্ক থাকলেও এবার তা হয়নি, যা সরকারের জন্য একটি বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে সরকারি অনুদানের পরিমাণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে অনুদান দ্রুত ছাড় এবং নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সিনেমা হলের সংখ্যা কমে যাওয়াকে চলচ্চিত্র শিল্পের বড় সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একক সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে শিল্প সমালোচক ও চলচ্চিত্রবোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিসের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?