ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে বিশেষভাবে পাকিস্তানের নাম উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তানের জন্যই আমরা এটা করেছি।
চীন সফর শেষে প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কার্যত দেশটির সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের ভাষায়, আমরা মূলত তাদের সশস্ত্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি।
তবে পরিস্থিতি পুরোপুরি শেষ হয়নি বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ভবিষ্যতে আবারও ইরানে যুক্তরাষ্ট্রকে কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।
ট্রাম্প আরও বলেছেন, হয়তো আমাদের আবার কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে। কারণ, আমাদের প্রায় এক মাসের যুদ্ধবিরতি হয়েছে, আপনি এটাকে সে নামেই ডাকতে পারেন।
যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন ট্রাম্প। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধবিরতিতে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে পাকিস্তানের প্রতি সৌজন্য দেখিয়েই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান কিংবা পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ