ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
করিনা কায়সারের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক: ভারতে চিকিৎসাধীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুর গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে তার মৃত্যুর ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।
কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, অসুস্থ একজন মানুষকে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো অত্যন্ত অমানবিক। তিনি বলেন, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে মৃত্যু গুজব ছড়ানো খুবই দুঃখজনক।
তিনি আরও জানিয়েছেন, কারিনার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। ফুসফুসে সংক্রমণ কিছুটা কমেছে এবং পরবর্তী ধাপে তার লিভারের চিকিৎসা চলবে। একইসঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও শুরু হয়েছে। এ জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে কারিনা ভারতের চেন্নাই শহরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে ভারতে নেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন মা ও দুই ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতা এবং লিভার ফেইলিউর ধরা পড়ে। দেশে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে স্থানান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া কারিনা ছোট পর্দা ও ওটিটিতেও কাজ করেছেন। ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬–এর মতো প্রজেক্টে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে তিনি প্রশংসা অর্জন করেন। তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর