ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘সঠিক সময়ে চিকিৎসায় হামে ৯৯% আরোগ্য সম্ভব’
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে আশার বাণী শুনিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বক্ষব্যাধি ও শিশু বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, সঠিক সময়ে রোগ শনাক্ত ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে হামে আক্রান্ত ৯৯ শতাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে হাম-পরবর্তী নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দিলে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যথাযথ চিকিৎসার মাধ্যমে এই ঝুঁকিও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আজ শুক্রবার (১৫ মে) ‘বাংলাদেশ লাং ফাউন্ডেশন’ ও ‘চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক জানান, গত দুই বছরে টিকাদান কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটায় হামের প্রকোপ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মাত্র ৬০ দিনে দেশে ৫৪ হাজার ৪১৯ জন শিশুর মধ্যে হাম ও হাম সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া ৭০ জন এবং হাম সদৃশ উপসর্গ নিয়ে আরও ৩৬৯ জন শিশু মৃত্যুবরণ করেছে।
বিশেষজ্ঞদের মতে, হামজনিত মৃত্যুর প্রধান কারণ হলো শ্বাসতন্ত্র বিকল হওয়া বা নিউমোনিয়া। যদিও আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার হার মাত্র ৫ থেকে ৮ শতাংশ, তবে একবার এই জটিলতা দেখা দিলে মৃত্যুর হার ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। যা ডায়রিয়ার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে শিশুদের মধ্যে এই জটিলতা বেশি দেখা দেয়। এছাড়া অনেক ক্ষেত্রে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (এএমআর) হয়ে ওঠায় চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও তারা জানান।হামের বিস্তার রোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবাদ সম্মেলন থেকে চারটি জরুরি সুপারিশ করা হয়েছে:
১. অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা।
২. উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ‘ফিভার কর্নার’ চালু করে দ্রুত রোগ শনাক্ত করা।
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত চিকিৎসা নির্দেশিকা তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া
৪. উপসর্গ ও সঠিক চিকিৎসা বিষয়ে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা তৈরি করা।
শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, "হাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই কোনো অপতথ্যে কান না দিয়ে শিশুর শ্বাসকষ্ট বা উচ্চ জ্বর দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. আসিফ মুজতাবা মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও মহাসচিব অধ্যাপক ডা. গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভুঁইয়াসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর