ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় আক্রান্তে ৯ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: উচ্চ সংক্রামক রোগ হাম আবারও সারাদেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার, ১২ মে সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আক্রান্ত হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। মৃতদের মধ্যে ৩ জনের রক্তপরীক্ষায় হাম নিশ্চিত হলেও বাকি শিশুরা উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৯২ জন শিশু সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ১ হাজার ১০৫ জন সন্দেহজনক এবং ৮৭ জনের শরীরে রক্তপরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫১ হাজার ৫৬৭ জন সন্দেহজনক এবং ৭ হাজার ২৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৩৫৬ জন সন্দেহজনক এবং ৬৮ জন নিশ্চিত রোগীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ওই সময়সীমায় ৩৬ হাজার ৮৮১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৫১৬ জন শিশু হামের টিকা গ্রহণ করেছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় টিকা নিয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৬৬ জন শিশু।
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)