×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে

২০২৬ মে ১০ ১৯:৩৪:২৩

৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের ৫৪টি জেলায় ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে। গত ৩০ এপ্রিল টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে ডিলারশিপের জন্য আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে, কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি হিসেবে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) এক-পে (ekpay) পদ্ধতিতে অনলাইনে পরিশোধ করতে হবে।

দেশের ৫৪টি জেলার প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও ও দিনাজপুর।

বিস্তারিত তথ্য টিসিবির ওয়েবসাইট www.tcb.gov.bd থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির শূন্য ডিলার পদের বিপরীতে অনলাইনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। দেশের বিভিন্ন এলাকায় শূন্য থাকা ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে পর্যায়ক্রমে এই প্রক্রিয়া চলবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত