ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে অনুষ্ঠিত হলো ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো ৮.০’
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশ গমনে ইচ্ছুক স্বপ্নবাজ শিক্ষার্থীদের সঠিক তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (DUCC) সফলভাবে আয়োজন করেছে তাদের নিয়মিত ফ্ল্যাগশিপ অনুষ্ঠান “Study Abroad Expo 8.0”। গত ১৩ মে ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস প্রাঙ্গণ।
সকাল ১১টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিউসিসি-এর সভাপতি দেওয়ান মোঃ মাধুর্য এবং সাধারণ সম্পাদক রাফিদ বিন রিয়াজউদ্দিন স্টল পার্টনারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একজোড়া সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী পর্বে StudyNet ও PacAsia-সহ শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এই যাত্রার শুভকামনা জানান।
দিনব্যাপী আয়োজিত এই মেলায় দেশের নামী সব এজেন্সি অংশগ্রহণ করে। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি স্টলগুলোতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য ও দিকনির্দেশনা লাভ করেন। অনিশ্চয়তা কাটিয়ে বিদেশের বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
এদিন বিকেল সাড়ে ৪টায় ডিউসিসি-এর এজিএস মুসাররাত জাহান এশার সঞ্চালনায় সমাপনী পর্ব শুরু হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া স্টল পার্টনারদের সম্মাননা জানাতে ডিউসিসি-এর সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। সমাপনী বক্তব্যে সভাপতি দেওয়ান মোঃ মাধুর্য অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের এই ব্যাপক সাড়া ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করে এবং খুব শীঘ্রই “Study Abroad Expo 9.0” নিয়ে ফেরার ঘোষণা দিয়ে তিনি অনুষ্ঠান সমাপ্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান