ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার
বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা (ডানা ভাই জোশ)।
ডানা জানান, গত এক সপ্তাহ ধরে কারিনা জ্বরে ভুগছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, কারিনা ‘হেপাটাইটিস এ’ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা থেকে তার লিভার ফেইলর হয়েছে। শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে কারিনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। কারিনার সুস্থতা কামনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ডানা। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি কারিনা কায়সার রেজাউর রহমানের ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান