ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীন এবার যুক্তরাষ্ট্রের তেল কিনবে, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানিতে সম্মত হয়েছে এবং একই সঙ্গে চীনের আর্থিক খাতে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে শুল্কসংক্রান্ত উত্তেজনার পর এবার সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
বিশ্ববাজারে ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির আগে দেশটি সীমিত পরিমাণে যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানি করেছিল। পরে বাণিজ্যিক টানাপোড়েন বাড়ার সঙ্গে সঙ্গে সেই আমদানি কমে যায়।
শুধু তেল নয়, কৃষিপণ্য আমদানিতেও বড় পরিবর্তন আনে চীন। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে তারা ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকে পড়ে।
ট্রাম্প আরও জানান, বৈঠকে তিনি মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর ব্যবসার প্রসঙ্গও তুলেছেন। বিশেষ করে ভিসা কার্ডের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো যেন চীনের বিশাল আর্থিক বাজারে আরও বেশি সুযোগ পায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ