ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নির্দেশনায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদি পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি অনুমতি ও পশু চিকিৎসকের সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না বলে জানানো হয়েছে।
বুধবার (১৩ মে) জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষ জবাইয়ের আগে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং সরকারি পশু চিকিৎসকের যৌথভাবে দেওয়া ‘ফিটনেস সার্টিফিকেট’ বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো পশুকে জবাইয়ের উপযোগী হিসেবে বিবেচনা করতে হলে সেটির বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং তা কাজ বা প্রজননের অযোগ্য হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও বিশেষ বিবেচনায় জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।
সরকার আরও জানিয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ খোলা জায়গায় পশু জবাই করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি কিংবা অনুমোদিত সরকারি কর্মকর্তাদের যেকোনো স্থাপনা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কাজে বাধা দিলে সেটিও আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। নতুন সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ