ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
একীভূত বিধিমালা তৈরিতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনকে আরও সমন্বিত ও যুগোপযোগী করতে বড় ধরনের বিধি সংস্কারের পথে হাঁটছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যমান বিধিমালার অসঙ্গতি দূর করে অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিধি ও আইনের তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দিয়েছেন আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান এবং জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার (১৩ মে) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার জানান, বর্তমানে কোন প্রতিষ্ঠানের বিধিমালায় কী রয়েছে এবং সরকার পরবর্তীতে আইনে কী ধরনের পরিবর্তন এনেছে—সেসব বিষয় বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট ধারণা তৈরির কাজ চলছে। সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সামঞ্জস্যপূর্ণ বিধিমালা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আইন ও বিধির মধ্যে যেসব অসংগতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে সরকারের আনা সংশোধনীগুলোও খতিয়ে দেখা হবে।
এর আগে মঙ্গলবার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার চিন্তা করছে কমিশন। এর মধ্যে জামানতের পরিমাণ বাড়ানো, পোস্টারনির্ভর প্রচারণা বন্ধ এবং ইভিএম পদ্ধতি বাদ দেওয়ার মতো বিষয় রয়েছে।
চলতি বছরের মধ্যেই একাধিক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় দ্রুত সংশোধিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিধিমালা চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসি।
ইসি সচিবালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে সারা দেশে প্রায় চার হাজার ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশাল আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতেই আইন ও বিধি সংস্কারের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র