ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ছাত্ররাজনীতি নিয়ে উন্মুক্ত আলোচনার পক্ষে ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি থাকবে কি না এ ইস্যুতে বিভিন্ন স্থানে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে মতামত দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো একতরফা সিদ্ধান্ত নয়, বরং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে খোলামেলা আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায় ইউজিসি।
সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক ও সহনশীল পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আলোচনার ক্ষেত্র সীমিত হয়ে যায় এমন কোনো আগাম মতামত বা দিকনির্দেশনা দিতে চায় না কমিশন। বরং উন্মুক্ত আলোচনার মাধ্যমে যেসব সুপারিশ আসবে, সেগুলো পরবর্তী নীতিনির্ধারণে সহায়ক হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল চেতনার মধ্যেই স্বাধীন মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতা রয়েছে। তবে এই স্বাধীনতা যেন কোনোভাবেই স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়, সেটিও নিশ্চিত করা জরুরি। স্বাধীনতা ও দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোথাও সেই ভারসাম্যে সমস্যা দেখা দিলে তা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রাখা হয়েছে।
অধ্যাপক ড. মামুন আহমেদ আশা প্রকাশ করেন, এসব আলোচনা থেকে পাওয়া মতামত ও সুপারিশ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের