ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কন্যাশিশুদের নিরাপত্তায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে, যাতে প্রতিটি মেয়ে নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পায়।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে পুনাকের সদস্যরা নিরলসভাবে কাজ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার অনুপ্রেরণা দিচ্ছেন।
তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বলেন, নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া জরুরি। প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও মার্কেটিং সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে। এতে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত মানবিক সমাজ গঠন সম্ভব হবে।
অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর অসুস্থতার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি