ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য। সরকার গণতন্ত্রে বিশ্বাসী হলেও ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে তারা নয়। তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের দেওয়া ম্যান্ডেট যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
রবিবার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রাম এখনো অনেক ক্ষেত্রে পশ্চাৎপদ জেলা হিসেবে বিবেচিত। এই জেলাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে জনপ্রতিনিধি ও গণমাধ্যম উভয়েরই দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের সঠিক পথে থাকতে সহায়তা করে, যা উন্নয়নকে ত্বরান্বিত করে।
তিনি আরও বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রকাশ সাংবাদিকতার মান বাড়ায় এবং স্থানীয় উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।এ সময় তিনি তিস্তা নদীর প্রসঙ্গ তুলে বলেন, একটি নদীর কারণে পুরো একটি অঞ্চল কীভাবে পিছিয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ। নদীকেন্দ্রিক উন্নয়ন বাস্তবায়ন হলে এই অঞ্চল আরও এগিয়ে যেতে পারত।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লালমনিরহাটের বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামে পৌঁছান ত্রাণমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে