ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ
দেড় বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
আজ রবিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে 'ব্যক্তিগত কারণ' দেখিয়েছেন তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নিজেই। তিনি বলেছেন, ‘ আমি উপাচার্যের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। বাকিটা উনারা সিদ্ধান্ত নেবেন।’
কি কারণে পদত্যাগ করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি। এরচেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’
এর আগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই সহযোগী অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শিক্ষকতা করেছেন সাইফুদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর