ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর আশ্বাস শিল্পমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো আবার উৎপাদনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, চিনিকল পুনরায় চালুর ক্ষেত্রে আখচাষিদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং শিল্পগুলোকে দীর্ঘমেয়াদে লাভজনকভাবে পরিচালনার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শনিবার দুপুরে পঞ্চগড় চিনিকল কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দেশের মানুষের সম্পদ। তাই এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা এবং উৎপাদনমুখী অবস্থায় ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। তিনি বলেন, সরকার চায় বন্ধ শিল্পকারখানাগুলো আবার সচল হোক, নতুন কর্মসংস্থান তৈরি করুক এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করুক।
তিনি জানান, বর্তমানে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছরের বেশি হওয়ায় আধুনিকায়ন, সংস্কার এবং নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া সেগুলোকে কার্যকরভাবে পুনরুজ্জীবিত করা কঠিন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, অবকাঠামোগত দুর্বলতা দূর না করে উৎপাদনে গেলে তা টেকসই হবে না। কোনো কোনো কারখানায় নতুন যন্ত্রপাতি স্থাপন করতে হবে, কোথাও অবকাঠামো সংস্কার প্রয়োজন, আবার কিছু প্রতিষ্ঠানের জন্য বিকল্প পরিকল্পনাও বিবেচনায় নিতে হবে। তবে সব ক্ষেত্রেই আখচাষি, শ্রমিক ও প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার বিষয়টি গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, একটি শিল্পকারখানা সচল থাকলে শুধু শ্রমিক নয়, এর সঙ্গে জড়িত বিভিন্ন খাতেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে বন্ধ মিলগুলো পুনরায় চালু করা দেশের সামগ্রিক অর্থনীতি ও দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের হাতে অর্থের প্রবাহ বাড়লে স্থানীয় অর্থনীতিও সক্রিয় হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং পঞ্চগড় সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আখচাষি প্রতিনিধি, শ্রমিকনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি শিল্পমন্ত্রীর হাতে তুলে দেন শ্রমিক ও আখচাষিরা।
পঞ্চগড় সুগার মিলস লিমিটেড ১৯৬৬-৬৯ সালে দৈনিক ১ হাজার ১৬ টন আখ মাড়াই সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৯-৭০ সালে উৎপাদন শুরু করে। তবে ব্যয় বৃদ্ধি, আখ উৎপাদন কমে যাওয়া ও ধারাবাহিক লোকসানের কারণে কারখানিটি সংকটে পড়ে। ২০২০ সালে লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৩০ কোটি টাকা। পরে ওই বছরের ডিসেম্বরে দেশের আরও কয়েকটি চিনিকলের সঙ্গে পঞ্চগড় চিনিকলের মাড়াই কার্যক্রমও স্থগিত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে