ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হামে শিশুমৃত্যু ও টিকা সংকট নিয়ে তদন্ত শুরু: স্বাস্থ্যসচিব
নিজস্ব প্রতিবেদক: দেশে টিকার ঘাটতি এবং হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাগুলো নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে সরকার। এসব মৃত্যুর পেছনে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তদন্ত শেষে বিষয়টি গণমাধ্যম ও দেশবাসীকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। বক্তব্য দেওয়ার আগে এক সাংবাদিক টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনায় কোনো তদন্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা কাজ করছি।” পরে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।
মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কেন এত শিশু প্রাণ হারাল এবং এ ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।
তদন্ত কমিটিতে কারা রয়েছেন কিংবা কবে এটি গঠন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তদন্তের ফলাফল সবার সামনে প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, জনস্বাস্থ্যবিদ বে-নজির আহমেদ, মুশতাক হোসেন, আবদুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আবদুল হামিদ, ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, টিকা বিশেষজ্ঞ তাজুল ইসলাম এ বারি, ভাইরাস বিশেষজ্ঞ খন্দকার মাহবুবা জামিল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সাখাওয়াত হোসেন সায়ন্ত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পিডিয়াট্রিক ইনফেকশন ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মির্জা জিয়াউল ইসলাম। এছাড়া ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রতীক ইজাজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি