ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিএসএফের গুলি, নি-হ-ত কলেজছাত্র
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মো. মোরছালিন নামে এক কলেজছাত্র নি-হ-ত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নি-হ-ত মোরছালিন (২২) ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নি-হতের স্বজনদের দাবি, শুক্রবার রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোরছালিন নি-হ-ত হন।
পরবর্তীতে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বলেও অভিযোগ করেন স্বজনরা।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্যমতে মোরছালিন সীমান্তে মালামাল আনতে গিয়েছিলেন। তবে কী ধরনের মালামাল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নি-হতের মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)