ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের ভারত সফর ‘১২০ শতাংশ নিশ্চিত’: দীনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অবশ্যই হবে এবং এ বিষয়ে ‘১২০ শতাংশ নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের ভারত সফরের সময়সূচি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’
ভারতের হাইকমিশনার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।’
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে অনেক বিষয়ের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।
দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’
দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ‘দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন।’
উল্লেখ্য, দুই দফায় আমন্ত্রণ জানানো হলেও শেখ হাসিনাকে প্রত্যার্পনের বিষয়ে ঐকমত্য না হওয়ায় তারেক রহমানকে ভারত সফরে রাজি করাতে ব্যর্থ হয়েছে নয়াদিল্লী। সর্বশেষ অর্থনৈতিক জোট বিমসটেকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের সরকার প্রধান হিসেবেও নয়াদিল্লীতে সংস্থাটির সম্মেলনে যোগ দেননি তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)