×

ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সংসদের বাইরে এলেই বিরোধীদলের ভিন্ন রূপ: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৮:০৪

সংসদের বাইরে এলেই বিরোধীদলের ভিন্ন রূপ: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বিরোধীদলে থাকা কিছু মানুষ সংসদে বসে বলেন, ‘আমরা তো আপনাদের পথেই হাঁটছি, আপনাদের সকল কাজে আমরা সমর্থন করছি।’ কিন্তু সংসদের বাইরে গেলেই তাঁদের ভিন্ন রূপ প্রকাশ পায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভূমিকা ও চরিত্র ছিল, সংসদের বাইরে এসে তারা সেই চরিত্রই তুলে ধরে। তাঁর ভাষায়, ‘কারণ তারা মুখে বলে এক, তাদের অন্তরে আরেক।’ তিনি বলেন, সবাই বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে এই বাক্‌স্বাধীনতার নামে একটি পক্ষ-বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচার করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকার দায়ী। তিনি প্রশ্ন করেন, ‘এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর হতে পারে?’

আমিনুল হক বলেন, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে, সেখানে ওই আওয়ামী দোসরদের সঙ্গে তারাও একত্রিত হয়ে দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিরও চেষ্টা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত