ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
স্কুলে বুলিং বন্ধে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। নতুন নীতিমালায় গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শিক্ষার্থীদের বেত্রাঘাত করার অনুমতি দেওয়া হয়েছে। শুধু শারীরিক বুলিং নয়, অনলাইন হয়রানি বা সাইবার বুলিংও এই কঠোর ব্যবস্থার আওতায় থাকবে।
ডেসমন্ড লি পার্লামেন্টে জানিয়েছেন, অন্য সব শাস্তিমূলক ব্যবস্থা ব্যর্থ হলে শেষ উপায় হিসেবে বেত্রাঘাত করা হবে। তবে এটি কার্যকর করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে এবং শুধুমাত্র প্রধান শিক্ষকের অনুমোদনের পর প্রশিক্ষিত শিক্ষকরা শাস্তি দিতে পারবেন।
জানা গেছে, ২০২৭ সাল থেকে দেশটির সব স্কুলে এই নীতিমালা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী—
শুধুমাত্র ৯ বছর বা তার বেশি বয়সী উচ্চ প্রাথমিক স্তরের ছেলে শিক্ষার্থীরা এই শাস্তির আওতায় আসবে। মেয়েদের ক্ষেত্রে শারীরিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
শিক্ষামন্ত্রীর দাবি, কঠোর কিন্তু স্পষ্ট শাস্তি শিশুদের আচরণ সংশোধনে ইতিবাচক ভূমিকা রাখে এবং বুলিং কমাতে কার্যকর হতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সংস্থাটি বলছে, শারীরিক শাস্তি শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
কঠোর আইন প্রয়োগের জন্য বরাবরই পরিচিত সিঙ্গাপুরে এর আগেও বেত্রাঘাতের ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। ১৯৯৩ সালে মাইকেল ফে নামের এক মার্কিন কিশোরকে গাড়িতে স্প্রে পেইন্ট করার দায়ে বেত্রাঘাত ও কারাদণ্ড দেওয়া হয়, যা আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি