ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিতে আদালতের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে আইনবহির্ভূত বলে রায় দিয়েছে দেশটির একটি বাণিজ্য আদালত। এই সিদ্ধান্তকে ট্রাম্পের বাণিজ্যনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় ঘোষণা করে। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর এই শুল্ক আরোপ করেছিল।
শুল্ক কার্যকর করতে ট্রাম্প প্রশাসন ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে। এই ধারার আওতায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন।
তবে মামলার বাদীরা আদালতে দাবি করেন, সেকশন ১২২ প্রয়োগের জন্য যে ধরনের গুরুতর বাণিজ্য ভারসাম্যহীনতার প্রমাণ প্রয়োজন, ট্রাম্প প্রশাসন তা দেখাতে ব্যর্থ হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। আদালত জানায়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এত বিস্তৃত পরিসরে শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই রায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ