ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলকাতায় অমিত শাহ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়— কে হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই পরিষ্কার হবে রাজ্যের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।
গত এক দশকে বহুবার পশ্চিমবঙ্গে এলেও এবার এক ভিন্ন রাজনৈতিক দায়িত্ব নিয়েই কলকাতায় এসেছেন অমিত শাহ। বিজেপির অভ্যন্তরীণ সূত্র বলছে, সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা অনেকটাই প্রস্তুত। তবে বিধায়কদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেই চূড়ান্ত ঘোষণা আসবে।
শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বৈঠকে বিধায়কদের মতামতের ভিত্তিতে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে, যিনি হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কারা পাবেন, সে বিষয়েও প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। বিজেপির এক নেতার ভাষ্য, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর মতামতও গুরুত্ব পাচ্ছে।
বিজয়ী বিধায়কদের মধ্যে মন্ত্রিত্ব পাওয়া নিয়ে চলছে চাপা উত্তেজনা ও উদ্বেগ। এক নবনির্বাচিত বিধায়ক বলেন, “এত টেনশন হচ্ছে যে নিজের হার্টবিটও শুনতে পাচ্ছি। কেউ বলছেন নাম আছে, কেউ বলছেন নিশ্চিত কিছু নয়।”
আরেক জয়ী প্রার্থী জানান, দীর্ঘদিন পরাজয়ের রাজনীতি করার পর এমন বড় জয় তাদের প্রত্যাশার বাইরে ছিল। তাই এবার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষাও প্রবল হয়ে উঠেছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যাওয়ার আগে নিউটাউনের একটি হোটেলে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন অমিত শাহ। সেখানে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েই মূল আলোচনা হবে।
সবকিছু ঠিক থাকলে শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেখানেই শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ফের বাবা হলেন শাকিব খান