ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে থমকাল ‘প্রজেক্ট ফ্রিডম’; কূটনীতিতে ভরসা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৪০ দিনের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অভিযানের লক্ষ্যগুলো সফলভাবে অর্জিত হওয়ায় ওয়াশিংটন এখন যুদ্ধের বদলে ‘শান্তির পথ’ বেছে নিতে আগ্রহী। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে পরিচালিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেন।
তবে শান্তির এই বার্তার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে নেয়, তবেই এই পরিস্থিতির স্থায়ী অবসান হবে। অন্যথায় ইরানকে আগের চেয়েও কয়েক গুণ বেশি তীব্র ও ভয়াবহ বোমাবর্ষণের মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্য রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবরজাদেহ মনে করেন, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান যুদ্ধবিরোধী জনমতের চাপেই ট্রাম্প সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন। তার মতে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত হওয়া মূলত যুদ্ধ শেষের একটি ইঙ্গিত হতে পারে, যা দুই পক্ষকে আলোচনার টেবিলের আরও কাছাকাছি নিয়ে আসবে। ইরানিরাও এই দীর্ঘ সংঘাতের অবসান চায় বলে তিনি দাবি করেন।
তবে আকবরজাদেহ সতর্ক করে বলেছেন, এর আগেও কূটনীতির এমন সুযোগ তৈরি হয়েছিল, যা ইসরায়েলের হস্তক্ষেপ বা ট্রাম্পের ভুল হিসাব-নিকাশের কারণে ভেস্তে যায়। এবারের শান্তি আলোচনা সফল হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের অভ্যন্তরীণ ভাবমূর্তি রক্ষার ওপর। কারণ, কোনো পক্ষই নিজেদের ‘পরাজিত’ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় না।
আপাতত পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও ট্রাম্পের দ্বিমুখী অবস্থান এবং ইরানের নীরবতা পুরো পরিস্থিতিকে একটি জটিল সমীকরণের দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন এখন একটি সম্মানজনক চুক্তির মাধ্যমে এই অধ্যায়ের ইতি টানতে চায় কি না, সেটিই এখন দেখার বিষয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ