ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জেন-জি ডেটিং ট্রেন্ডে নতুন ৫ টার্মে বদলাচ্ছে সম্পর্কের ভাষা
ডুয়া ডেস্ক: সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডেটিংয়ের ধরনেও আসছে নতুন নতুন ট্রেন্ড। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন এক ‘ডেটিং ডিকশনারি’, যেখানে যুক্ত হচ্ছে একাধিক নতুন টার্ম। ২০২৬ সালে আলোচনায় থাকা এমনই ৫টি জনপ্রিয় টার্ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইমোশনাল এয়ারবিএনবি
এটি এমন এক ধরনের সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি শুধু নিজের মানসিক প্রয়োজন মেটানোর জন্য অন্যকে ব্যবহার করেন। দুঃখ, কষ্ট বা হতাশা ভাগ করে নিয়ে সাময়িকভাবে স্বস্তি পাওয়া হলেও প্রয়োজন শেষ হলে হঠাৎ করে সেই সম্পর্ক থেকে সরে যান।
জম্বিড
এই টার্মটি ব্যবহার করা হয় তখন, যখন কেউ হঠাৎ করে সঙ্গীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে কিছুদিন পর ফিরে এসে ব্যস্ততা বা চাপের অজুহাত দেখিয়ে আবার যোগাযোগ শুরু করেন।
রোচিং
ডেটিংয়ের এই ধারণায় একজন ব্যক্তি বাহ্যিকভাবে দেখান যে তিনি একমাত্র আপনাকেই গুরুত্ব দিচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি একাধিক সম্পর্ক বজায় রাখেন। একে সরলভাবে বলা যায় সম্পর্কের মধ্যে প্রতারণা। ‘রোচিং’ শব্দটি এসেছে তেলাপোকার ধারণা থেকে।
ফিজলিং
এটি এমন একটি পরিস্থিতি, যেখানে কোনো সম্পর্ক ধীরে ধীরে নিজে থেকেই দুর্বল হয়ে যায়। এখানে কোনো বড় ঝগড়া বা স্পষ্ট বিচ্ছেদ থাকে না, বরং সময়ের সঙ্গে যোগাযোগ কমতে কমতে সম্পর্কটি শেষ হয়ে যায়।
পকেটিং
এই ক্ষেত্রে একজন ব্যক্তি সম্পর্কে থাকলেও তা পরিবার বা কাছের মানুষদের কাছে গোপন রাখেন। বাইরে নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেন। বিশেষ কোনো যুক্তিসংগত কারণ ছাড়া দীর্ঘ সময় এই আচরণ চালিয়ে যাওয়া সম্পর্কের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি