ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে চীন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট শিওং ইউজিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার (৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থান আরও উন্নত করতে সরকার কাজ করছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে চীনের সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শিওং ইউজিয়ে বলেন, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে এ বিষয়ে সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে শিক্ষা সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি