ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
জুনে চীন অথবা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী জুন মাসে তিনি চীন অথবা ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুন মাসে বন্ধুত্বপূর্ণ দেশ চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। সফরসূচি নির্ধারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সময়ের পাশাপাশি ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ও বিবেচনায় নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশও প্রয়োজনীয় জবাব দেবে।
নিজের চীন সফর সম্পর্কে খলিলুর রহমান জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা ইতিবাচক ধারায় এগোচ্ছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও এমন চুক্তিতে যুক্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে এবং এসব সফর সেই প্রচেষ্টারই অংশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত