ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর আওতায় এখন থেকে বিদেশ সফরে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য বিমানে উচ্চতর শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই সিদ্ধান্তের আওতায় থাকবেন।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগের বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণকে বাধ্যতামূলক করা হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের পত্রের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষর করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপ ভবিষ্যতে প্রশাসনিক খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি