ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় সাফল্যের প্রেক্ষাপটে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনকালের পর এই ফলাফলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার (৪ মে) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় রাজ্যের ১০০টিরও বেশি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে ‘বিজেপির কমিশন’ বলে উল্লেখ করেন এবং জানান, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ও মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক বা নৈতিক জয় নয়; বরং কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে নির্বাচন কমিশনের ভূমিকার মাধ্যমে একটি পরিকল্পিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি বলেন, এই ফলাফলের পরও তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে আরও শক্তভাবে ফিরে আসবে।
অন্যদিকে বিজেপি এই ফলাফলকে জনগণের রায় হিসেবে উল্লেখ করে বলছে, এটি পরিবর্তন ও সুশাসনের প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং ২০২৬ সালের এই নির্বাচনকে স্মরণীয় মুহূর্ত বলা হয়েছে।
ভোট গণনা চলাকালীন সময়েও তৃণমূল কংগ্রেস একাধিকবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। দলের দাবি, গণনা প্রক্রিয়ায় বিলম্ব করা হয়েছে এবং ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথরপ্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর ও সীতাইসহ একাধিক কেন্দ্রে ফলাফল নিশ্চিত হওয়ার পরও সনদ প্রদানে দেরি করা হয়েছে।
এ ছাড়া গণনাকেন্দ্র পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কিছু স্থানে গণনা কার্যক্রম থামিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)