ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
‘সংসদকে কার্যকর করতে নারী এমপিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে’
নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনের বিএনপি সংসদ সদস্যদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন নারী এমপিরা সংসদে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও জোরদার করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা তাদের অঙ্গীকার ব্যক্ত করে জানান, তারা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। পাশাপাশি নারীর অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করবেন।
তারা আরও বলেন, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নারী শিক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা