ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, কে হবে এবারের মুখ্যমন্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল নির্ধারণে ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে রাজ্যজুড়ে একযোগে গণনা কার্যক্রম চলছে।
২৯৪ আসনের এই বিধানসভায় এখন পর্যন্ত ১১২টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে ৫৬টি আসনে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৩টি আসন, ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে ২টি এবং অন্যরা পেয়েছে ১টি আসন। এদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এখনো কোনো আসনে জয় পায়নি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ শেষে কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে চলছে ভোট গণনা। গতবারের তুলনায় এবার গণনাকেন্দ্র কমেছে ৩১টি। রাজধানী কলকাতা-তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে সবচেয়ে বড় গণনাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে মহানগরের ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা হচ্ছে।
গণনার শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ভোট গণনা করা হবে। দুপুরের মধ্যেই ফলাফলের ধারা স্পষ্ট হতে পারে, যদিও সব কেন্দ্রের চূড়ান্ত ফল পেতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমোদিত কাউন্টিং এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং তাদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এবারের নির্বাচনে বিশেষ নজর রয়েছে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে। এই ফলাফলই নির্ধারণ করতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন।
এছাড়া তৃণমূলের ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন তারকা প্রার্থী এবং বিজেপির রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংদের ফলাফলের দিকেও নজর রয়েছে। পাশাপাশি বাম ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ