ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাসের চালক রুবেল।
সংক্ষিপ্ত এ মিছিলের ব্যানারে ছিল ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, রাজবন্দিদের মুক্তি চাই’, ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের ‘রাজবন্দিদের মুক্তি চাই’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছিলেন, সকালে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ থেকে টিএসসি রোডে জড়ো হয়ে ব্যানার প্রদর্শন করে মিছিল করে। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ আগামীর সময়কে বললেন, মিছিলের ঘটনায় ছাত্রলীগের একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জেনেছি।
বিষয়টি তদন্তাধীন বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত