ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরবেতন বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কর্মদিবসে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, শিশুদের শিক্ষার মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর প্রক্রিয়াও চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার হিসেবে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগেই সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছিল। জনগণের কল্যাণই সরকারের প্রথম অগ্রাধিকার বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, যার কারণে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে। এই সংকট মোকাবিলায় বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিদেশে দীর্ঘ সময় অবস্থান করতে হলেও দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন। নারীদের শিক্ষা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছিল এবং ভবিষ্যতে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা ফ্রি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া অর্থকে ব্যয় নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখা উচিত। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের