ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ৬৫ মিমি বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীজুড়ে টানা বৃষ্টির প্রভাব— গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এমন পরিস্থিতিতে আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন না হলেও মোটামুটি স্থিতিশীল থাকবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
তবে দেশের সার্বিক তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি