ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল: দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই আজ
স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ফুটবলের দুই বিপরীত মেরুর দর্শন আজ মুখোমুখি হচ্ছে মাদ্রিদের মেত্রাপলিতানো স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের এই সেমিফাইনালটি কেবল আর্সেনাল বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ নয়, বরং এটি মিকেল আর্তেতার আক্রমণাত্মক কৌশলের সাথে দিয়েগো সিমিওনের রক্ষণাত্মক 'রি-অ্যাক্টিভ' ফুটবলের এক মহাযুদ্ধ।
চলতি মৌসুমের গ্রুপ পর্বে উত্তর লন্ডনে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল অ্যাথলেটিকো। তবে নকআউট পর্বে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ এক অপরাজেয় শক্তি। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নিজেদের মাঠে গত ২১ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি তারা (১৪ জয় ও ৭ ড্র)। এই দুর্ভেদ্য রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে মাদ্রিদে পা রাখছেন আর্তেতা। টানা দুইবার সেমিফাইনালে ওঠা গানারদের জন্য তিনি ইতিবাচক ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন।
১৫ বছর ধরে অ্যাথলেটিকোর ডাগআউটে থাকা দিয়েগো সিমিওনে লা লিগা জিতলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট এখনো মাথায় পরতে পারেননি। ১০ বছর পর ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ তার সামনে। এবারের লড়াইটি ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানের জন্য আবেগের। ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তিনি চান অ্যাথলেটিকোকে অধরা এই শিরোপাটি এনে দিতে। যদিও ইনজুরির কারণে গিমিনিজ ও পাবলো ব্যারিওসকে পাচ্ছে না দল। তবে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারানোর আত্মবিশ্বাস এবং ফর্মে থাকা হুলিয়ান আলভারেজই হতে পারেন সিমিওনের ৪-৪-২ ফরমেশনের মূল হাতিয়ার।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল দারুণ ছন্দে থাকলেও চোট চিন্তায় রেখেছে আর্তেতাকে। মিডফিল্ডার মিকেল মেরিনো অনুপস্থিত, অনিশ্চয়তা আছে কাই হাভার্টজকে নিয়ে। এছাড়া টিম্বার ও ক্যালাফিওরির চোটের কারণে রক্ষণভাগ কিছুটা নড়বড়ে। তবে আর্তেতা তার চিরাচরিত ৪-৩-৩ ফরমেশনেই আস্থা রাখছেন, যেখানে আক্রমণে মার্তিনেল্লি ও গোয়েকেরেসের সাথে দেখা যেতে পারে মাদুয়েকেকে। ইনজুরি থেকে ফেরা বুকায়ো সাকা বেঞ্চ থেকে শুরু করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
সিমিওনের শারীরিক ও রুক্ষ ফুটবল বনাম গানারদের ছন্দময় পাসের লড়াইয়ে আজ কে শেষ হাসি হাসবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?