ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক: তরুণ পেসার নাহিদ রানার গতি আর আগ্রাসী বাউন্সার ইতোমধ্যেই ক্রিকেটভক্তদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করেছে। শুধু দেশের দর্শকরাই নন, আন্তর্জাতিক মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়ে অল্প কয়েক ম্যাচেই প্রতিপক্ষ ব্যাটারদের জন্য হয়ে উঠেছিলেন ভয়ের নাম।
পেশোয়ার জালমির হয়ে চারটি ম্যাচ খেলেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন নাহিদ। তার বলের গতি ও নিয়ন্ত্রণ ব্যাটারদের স্বাচ্ছন্দ্যে খেলতে দেয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ থাকায় মাঝপথেই দেশে ফিরতে হয় তাকে।
পরবর্তীতে টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও আবার লিগে ফিরে যাওয়ার অনুমতি পাননি এই ২৩ বছর বয়সী পেসার। মূলত তার ওয়ার্কলোড বিবেচনায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি প্রথমে অনাপত্তিপত্র দেয়নি।
কিন্তু পরিস্থিতি বদলায় পেশোয়ার জালমি ফাইনালে ওঠার পর। দলটির মালিক জাভেদ আফ্রিদি চান, শিরোপা নির্ধারণী ম্যাচে নাহিদকে পাশে পেতে। এ উদ্দেশ্যে তিনি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। ইতিবাচক সাড়া দেন তামিম, এবং শেষ পর্যন্ত নাহিদকে ফাইনাল ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জাভেদ আফ্রিদি তামিমকে ধন্যবাদও জানান।
সংখ্যার হিসেবে নাহিদের পারফরম্যান্সও দারুণ। চার ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তিনি, খরচ করেছেন মাত্র ৭৬ রান। তার ইকোনমি রেট ৫.৪২, যা তাকে এখনো টুর্নামেন্টের অন্যতম সেরা পেসার হিসেবে তুলে ধরেছে। আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে তাকে আবারও অ্যাকশনে দেখার অপেক্ষায় ভক্তরা।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)