ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে কার্ডের আইন
স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ফুটবল আইনে বড়সড় পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় তারকাদের অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা এড়াতে এবং মাঠের লড়াইকে আরও প্রাণবন্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা কাউন্সিলের সাম্প্রতিক সভায় প্রস্তাবটি পাশ হওয়ার পর এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের ভিন্ন ভিন্ন দুটি ম্যাচে হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হতো ফুটবলারদের। কিন্তু ৪৮ দলের এই আসরে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মে দুটি রেকর্ড মুছে ফেলার ধাপ তৈরি করা হয়েছে।
গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর কোনো খেলোয়াড়ের নামের পাশে থাকা একটি হলুদ কার্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। অর্থাৎ, নকআউটের প্রথম রাউন্ডে (রাউন্ড অব ৩২) তিনি একদম ‘ফ্রেশ’ রেকর্ড নিয়ে মাঠে নামবেন।
একইভাবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সময়ে যদি কেউ একটি হলুদ কার্ড পান, তবে শেষ আটের লড়াই শেষে সেই কার্ডের রেকর্ডও বাতিল হবে। এতে করে সেমিফাইনালে কোনো খেলোয়াড় কার্ড দেখলেও ফাইনালে তার খেলার পথ খোলা থাকবে, যদি না তিনি সেই ম্যাচে লাল কার্ড পান।
২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিচ্ছে। ফলে যুক্ত হয়েছে বাড়তি একটি রাউন্ড (রাউন্ড অব ৩২)। বাড়তি ম্যাচের চাপ এবং কার্ডের কারণে যাতে সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে দর্শকদের সেরা তারকাদের খেলা মিস করতে না হয়, সেজন্যই ফিফার এই সাধারণ ক্ষমা নীতি। তবে মনে রাখতে হবে, কেউ যদি একই ম্যাচে দুটি হলুদ কার্ড (লাল কার্ড) পান অথবা নির্ধারিত ধাপের মধ্যেই দুটি হলুদ কার্ড দেখেন, তবে তাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কাটানোই লাগবে।
শুধু খেলার নিয়মেই নয়, আর্থিক পুরস্কারের ঝুলিও বড় করেছে ফিফা। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য মোট বরাদ্দ ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে, যা আগের তুলনায় ১৫ শতাংশ বেশি। ফলে প্রতিটি দেশ নিশ্চিতভাবে ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১১ কোটি টাকার বেশি) আয় করবে।
আগামী ১১ জুন মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ফুটবলের এই মহাযজ্ঞের। ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে সমাপ্তি ঘটবে ইতিহাসের বৃহত্তম এই ফুটবল উৎসবের।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)