ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিয়ে যা জানাল সাকিব
স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, যেখানে তিনি এ সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় নিজেদের আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে। তবে এ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় আইসিসি।
ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি সেটা ছিল ভুল।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দেশের খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব জানান, বর্তমান দলটি ভালো ছন্দে রয়েছে এবং তরুণদের পারফরম্যান্স আশার সঞ্চার করছে। তিনি বলেন, দল সম্প্রতি নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে। আগে যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভরতা ছিল, এখন পুরো দল সম্মিলিতভাবে ভালো করছে।
নাম উল্লেখ না করলেও তিনি বলেন, দলে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে। নতুন প্রজন্মের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ দলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)